ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
তারেক রহমানকে ঘিরে বিরামপুরে উৎসব - দৈনিক মুক্তি

তারেক রহমানকে ঘিরে বিরামপুরে উৎসব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দিনাজপুরের বিরামপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বিরামপুর সরকারি কলেজ মাঠে তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জনসভাকে ঘিরে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জনসভাকে সামনে রেখে কলেজ মাঠে বিশাল মঞ্চ নির্মাণের কাজও পুরোদমে এগিয়ে চলছে।

স্থানীয় সূত্র জানায়, দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে নেতাকর্মীরা ইতোমধ্যে বিরামপুরে আসতে শুরু করেছেন। অনেকেই ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন জনসভায় অংশগ্রহণের জন্য। জনসভাকে কেন্দ্র করে শুধু রাজনৈতিক কর্মীদের মধ্যেই নয়, সাধারণ মানুষের মাঝেও বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। অনেকে দীর্ঘদিন পর বিএনপির শীর্ষ নেতার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন।

বিরামপুর সরকারি কলেজ মাঠ ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। ১৯৭৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এই মাঠে জনসভা করতে এসে বিরামপুরকে থানা হিসেবে ঘোষণা করেছিলেন। পরবর্তীতে ২০১২ সালে একই মাঠে জনসভায় এসে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিরামপুরকে জেলা হিসেবে ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বিভিন্ন কারণে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।

দীর্ঘ সময় পর আবারও বিরামপুর সরকারি কলেজ মাঠে আসছেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে হাজার হাজার নেতাকর্মী অপেক্ষায় রয়েছেন। স্থানীয় নেতারা জানিয়েছেন, এই জনসভায় এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং জনদুর্ভোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে। পাশাপাশি বিরামপুরের উন্নয়ন সংক্রান্ত নানা দাবি তারেক রহমানের সামনে উপস্থাপন করা হবে বলেও জানিয়েছেন তারা।

জনসভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর প্রস্তুতি গ্রহণ করেছে। কলেজ মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

সার্বিকভাবে বিরামপুরের পরিবেশ এখন উৎসবের রূপ নিয়েছে। জনসভাকে ঘিরে স্থানীয় বাজার, সড়ক ও জনসমাগমস্থলে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

ট্যাক

তারেক রহমানকে ঘিরে বিরামপুরে উৎসব

আপডেট সময় ০২:০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬