ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় ভিক্ষুক নিহত - দৈনিক মুক্তি

বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় ভিক্ষুক নিহত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ৬৫ বছর বয়সী এক নারী ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া টিএন্ডটি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকালে মহাসড়কের পাশে ওই নারী ভিক্ষুককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করেন। এরপর দ্রুত বনপাড়া আমেনা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর নাম রেহেনা বেগম (৬৫)। তিনি পাশ্ববর্তী গুরুদাসপুর উপজেলার কালাকান্দর গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী বলে জানা গেছে।

নিহত রেহেনা বেগম দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন তিনি বনপাড়া পৌর শহরে ভিক্ষা করতে এসেছিলেন। তবে কীভাবে তিনি মহাসড়কের ওই অংশে দুর্ঘটনার শিকার হন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকেই দ্রুত ঘাতক গাড়িটি শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের এই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, কোন ধরনের যান ওই নারীকে ধাক্কা দিয়েছে তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং ঘাতক যান শনাক্তে চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ আরও জানায়, মহাসড়কের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য যাচাই করে ঘাতক যান শনাক্তের চেষ্টা করা হচ্ছে। দ্রুত গাড়িটি শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাক

বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় ভিক্ষুক নিহত

আপডেট সময় ০১:২১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬