জগন্নাথপুরে ধানের শীষে গণসংযোগ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-০৮, ২:৫৩ PM /
জগন্নাথপুরে ধানের শীষে গণসংযোগ

ৱেজা টুনু | সুনামগঞ্জ

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ’র সমর্থনে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ গণসংযোগ কর্মসূচিতে অংশ নেয় বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট এবং যুক্তরাজ্য প্রবাসী বিএনপির নেতাকর্মীরা। কর্মসূচিতে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয় এবং বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

শনিবার সকালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরভবন প্রাঙ্গণে পথসভার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। পরে পৌর পয়েন্ট থেকে শুরু করে জগন্নাথপুর টিএন্ডটি রোড, জগন্নাথপুর বাজার, কলকলিয়া বাজার, রাণীগঞ্জ বাজার ও চিলাউড়া বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ চালানো হয়। এ সময় নেতাকর্মীরা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রচারণায় অংশ নেওয়া প্রবাসী নেতারা বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী কয়ছর এম আহমেদ নির্বাচিত হলে সুনামগঞ্জ-৩ আসনে ব্যাপক উন্নয়ন হবে। তারা বলেন, কয়ছর আহমেদ তাদের ট্রাস্টেরই একজন এবং তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছেন। তার নেতৃত্বে এই আসনের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও জানান, কয়ছর এম আহমেদের পক্ষে প্রচারণায় অংশ নিতে বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রায় ৬০ জন ট্রাস্টি দেশে ফিরে মাঠে কাজ করছেন। তারা এলাকার ভোটারদের কাছে গিয়ে উন্নয়ন, জনকল্যাণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মুহিব চৌধুরী, জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, কলামিস্ট সায়েক এম রহমান, ট্রাস্টের সাবেক সভাপতি রফিক আহমদ, সাবেক সহ-সভাপতি এম এ কাদির, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, ট্রাস্টি সুজাতুর রেজা, ছমির আলী, আওলাদ হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ, বিএনপি নেতা জুলহাসানুল হক চৌধুরী জুয়েল, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক এম এ মতিন, দিলু মিয়া, শামসুল ইসলাম, তকবুর মিয়া, ফারুক আহমদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ রুহেল, পৌর যুবদলের আহবায়ক শামিম আহমদসহ আরও অনেকে।

দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচিকে ঘিরে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন বাজার ও সড়ক এলাকায় ব্যাপক জনসচেতনতা এবং রাজনৈতিক আলোচনা লক্ষ্য করা যায়।