ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
তানোরে ধানের শীষের শেষ জনসভা - দৈনিক মুক্তি

তানোরে ধানের শীষের শেষ জনসভা

সৈয়দ মাহামুদ শাওন | রাজশাহী

রাজশাহীর তানোর উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থীর শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত তানোর উপজেলা সদরের গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী নিজেই। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সামরিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বক্তব্যে তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধার এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তার রাজনীতির প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে তিনি তানোর ও গোদাগাড়ীর শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান খাতে বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান এবং সঞ্চালনা করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রিসার্চ ও মনিটরিং সেলের প্রধান রেহান আসাদ রাতুল, সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা এবং মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক।

বক্তারা বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, বরং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান।

সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশগড়ার পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা দেশের অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দলের ভবিষ্যৎ রূপরেখা জনগণের সামনে তুলে ধরেন। একই সঙ্গে জামায়াতে ইসলামীর বিভিন্ন বিতর্কিত রাজনৈতিক ভূমিকার সমালোচনা করা হয়।

এ সময় প্রার্থী শরীফ উদ্দিনের ছেলে অথৈ জয় শরীফসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। জনসভা শেষে নেতারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

🎯 Focus

ট্যাক

তানোরে ধানের শীষের শেষ জনসভা

আপডেট সময় ১২:৩৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬