ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
চরফ্যাসনে ৯ কেন্দ্রে বিশেষ বাহিনী - দৈনিক মুক্তি

চরফ্যাসনে ৯ কেন্দ্রে বিশেষ বাহিনী

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের মতো ভোলার চরফ্যাসন উপজেলাতেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। চরফ্যাসনের ১শ’ ৩০টি ভোটকেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব কেন্দ্রে নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিশেষ গুরুত্ব দিয়ে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ভোলা জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে চরফ্যাসন টি.বি. স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত পুলিশ ব্রিফিং প্যারেড শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। পুলিশ সুপার বলেন, নির্বাচন গণতন্ত্রের একটি শুভ সূচনা এবং উৎসবমুখর পরিবেশে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে ঘরে ফিরতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্র বা কেন্দ্রগামী পথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রয়োজনীয় সব ক্ষমতা প্রদান করা হয়েছে। প্রয়োজনে তারা ম্যাজিস্ট্রেট ক্ষমতাও প্রয়োগ করতে পারবেন। ভোটগ্রহণ ও কেন্দ্র পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব তাদের ওপর ন্যস্ত থাকবে।

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানা এলাকায় পর্যাপ্ত সংখ্যক মোবাইল টিম ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে, যারা ভোটকেন্দ্রের বাইরের নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া পুলিশ বাহিনীর সঙ্গে নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করবে।

ব্রিফিং প্যারেডে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত, অতিরিক্ত পুলিশ সুপার অরিত কুমার সরকার, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, নৌবাহিনী ও আনসার কমান্ডারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া লালমোহন ও চরফ্যাসনসহ মোট ৬টি থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেন।

ট্যাক

চরফ্যাসনে ৯ কেন্দ্রে বিশেষ বাহিনী

আপডেট সময় ০৪:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬