ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বন্ধ কারখানায় আগুন, রহস্য ঘনীভূত - দৈনিক মুক্তি

বন্ধ কারখানায় আগুন, রহস্য ঘনীভূত

0-4064x3048-0-0-{}-0-24#bokehtype:0#;ts:348117121340000;qlty:1;illum:2 scene:0 humanIn:0;

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় অবস্থিত ‘নোমান টেক্সটাইল মিলস লিমিটেড’ নামক একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানাটি গতকাল থেকে বন্ধ থাকা অবস্থায় এই আগুনের সূত্রপাত হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ভেতর থেকে আগুনের লেলিহান শিখা ও বিশাল ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে।

স্থানীয় বাসিন্দা ও কারখানা থেকে বেরিয়ে আসা কয়েকজন শ্রমিকের সাথে কথা বলে জানা গেছে, আগুন লাগার সময় ভেতরে কেউ কাজ করছিল না, কারণ কারখানাটি আগের দিন থেকেই বন্ধ ছিল। তবুও কীভাবে আগুনের সূত্রপাত হলো, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের সাথে অসহযোগিতামূলক আচরণ করে কারখানা কর্তৃপক্ষ। সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীরা কারখানার ভেতরে প্রবেশ করতে চাইলে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা বাধা দেন। তারা জানান, “উপরমহলের অনুমতি ছাড়া সাংবাদিকদের প্রবেশের সুযোগ নেই।”

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে ফ্যাক্টরি ম্যানেজার মাহফুজ সাহেবের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

কারখানাটি বন্ধ থাকার পরও কীভাবে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো, তা নিয়ে স্থানীয়দের মাঝে রহস্য ও নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং আগুন পুরোপুরি নির্বাপণে কাজ চলছে।

ট্যাক

বন্ধ কারখানায় আগুন, রহস্য ঘনীভূত

আপডেট সময় ০১:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬