ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
হাতপাখা প্রার্থীর কর্মীদের ওপর হামলা - দৈনিক মুক্তি

হাতপাখা প্রার্থীর কর্মীদের ওপর হামলা

নবীন মাহমুদ

ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর কর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে রাজাপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ইসলামী আন্দোলনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে ইব্রাহিম আল হাদী বলেন, আগামীকাল অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে বলে তারা আশাবাদী। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। তবে এরই মধ্যে তার কর্মী-সমর্থকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, মঙ্গলবার গভীর রাতে বড়ইয়া ইউনিয়নের পালট এলাকায় হাতপাখা প্রতীকের কয়েকজন কর্মীর বাড়িতে গিয়ে দরজা ভেঙে হামলা চালানো হয়। এ সময় কর্মীদের মারধর করা হয় এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়। এছাড়া বিভিন্ন এলাকায় তাদের কর্মীদের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

ইব্রাহিম আল হাদী আরও বলেন, তাকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন—এমন অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তিনি স্পষ্ট করে জানান, “আমরা মাঠে আছি এবং শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাব।”

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তবে এ ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাক

হাতপাখা প্রার্থীর কর্মীদের ওপর হামলা

আপডেট সময় ০২:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬