ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
দিনাজপুর-৬ আসনে জাহিদ হোসেন জয়ী - দৈনিক মুক্তি

দিনাজপুর-৬ আসনে জাহিদ হোসেন জয়ী

ফাহিম হোসেন রিজু, দিনাজপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর বেসরকারি ফলাফলে দিনাজপুর-৬ (হাকিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর ও নবাবগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বিজয়ী হয়েছেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আনোয়ারুল ইসলামের চেয়ে ১৪ হাজার ৪১৫ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। মোট ১৯৯টি ভোটকেন্দ্রের ফলাফল গণনা শেষে ডা. জাহিদ হোসেন পেয়েছেন ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট

এ আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৮২১। ভোটের ব্যবধান স্পষ্টভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থীর শক্ত অবস্থানকে তুলে ধরেছে।

ফলাফল ঘোষণার পর ধানের শীষের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় বিজয় মিছিল ও আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমর্থকরা দলীয় স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল গণনা সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ট্যাক

দিনাজপুর-৬ আসনে জাহিদ হোসেন জয়ী

আপডেট সময় ০৯:২২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬