
মোসফিকা আক্তার, নওগাঁ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর বেসরকারি ফলাফলে নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয় লাভ করেছেন। মাত্র একটি আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী। বৃহস্পতিবার (রাত) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বিজয়ীদের নাম ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, ৪৬ নওগাঁ-১ আসনে মোট ১৬৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ১,৪৯,২০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাহাবুবুল ইসলাম পেয়েছেন ১,২৬,০৯৩ ভোট।
৪৭ নওগাঁ-২ আসনে ১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এনামুল হক ১,৪১,৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত শামসুজ্জোহা খান পেয়েছেন ১,৩৪,৫৩৩ ভোট।
৪৮ নওগাঁ-৩ আসনে মোট ১৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল ১,৬২,৮৩০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাহফুজুর রহমান পেয়েছেন ১,১৩,২৬৩ ভোট।
৪৯ নওগাঁ-৪ আসনে ১১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিএনপি প্রার্থী ইকরামুল বারী টিপু ১,৩৩,৮০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুর রাকিব পেয়েছেন ৯৬,৮১৪ ভোট।
৫০ নওগাঁ-৫ আসনে ১১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ১,২৮,৩৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আ স ম সায়েম পেয়েছেন ১,০৩,২০৯ ভোট।
৫১ নওগাঁ-৬ আসনে ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিএনপি মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম ১,০৮,০৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী খবিরুল ইসলাম পেয়েছেন ৯৫,৮৮৬ ভোট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার সবকটি আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রতিবেদকের নাম 










