ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
নড়াইলে বিএনপি-জামায়াতের জয় - দৈনিক মুক্তি

নড়াইলে বিএনপি-জামায়াতের জয়

নড়াইল জেলা প্রতিনিধি –

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল জেলার দুটি সংসদীয় আসনে পৃথকভাবে বিএনপি ও জামায়াতে ইসলামী বিজয় অর্জন করেছে। নড়াইল জেলার নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনে জেলা জামায়াতে ইসলামীর আমির মো: আতাউর রহমান বাচ্চু বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নড়াইলের দুই আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। ফল ঘোষণার পর জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় এবং বিজয়ী প্রার্থীদের সমর্থকেরা আনন্দ প্রকাশ করেন।

নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীক নিয়ে ১১২টি কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) মোট ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট। এ আসনে মোট ১১২টি কেন্দ্রে ভোট প্রদান করেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৫ জন ভোটার।

অন্যদিকে নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির মো: আতাউর রহমান বাচ্চু দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১৪৮টি কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী কলস প্রতীকের মো: মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট। এছাড়া বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট। নড়াইল-২ আসনের ১৪৮টি কেন্দ্রে মোট ভোট প্রদান করেন ২ লাখ ৫২ হাজার ৭৮১ জন ভোটার।

নড়াইল জেলার দুটি আসনে এবারের নির্বাচনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের ব্যবধান এবং অংশগ্রহণের হার দেখে বোঝা যায়—দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ শক্তিশালী। বিশ্লেষকরা আরও মনে করছেন, এই ফলাফল নড়াইল অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

ট্যাক

নড়াইলে বিএনপি-জামায়াতের জয়

আপডেট সময় ০৬:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬