ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ভোলা-৪ আসনে নুরুল ইসলাম নয়ন বিজয়ী - দৈনিক মুক্তি

ভোলা-৪ আসনে নুরুল ইসলাম নয়ন বিজয়ী

মো. ফাহিম, চরফ্যাসন (ভোলা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর বেসরকারি ফলাফলে ভোলা-৪ (চরফ্যাসন ও মনপুরা) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে এ তথ্য জানা গেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোলা-৪ আসনের মোট ১৫৪টি ভোটকেন্দ্রের ফলাফল গণনা শেষে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন পেয়েছেন মোট ১ লাখ ৯০ হাজার ৫ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮২ হাজার ৩৯৮ ভোট

ফলাফলে দেখা গেছে, দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৬০৭ ভোট, যা ভোলা-৪ আসনে বিএনপির শক্ত অবস্থানকে স্পষ্টভাবে প্রতিফলিত করে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চরফ্যাসন ও মনপুরা এলাকায় দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক প্রভাব থাকলেও এবারের ব্যবধান অতীতের তুলনায় উল্লেখযোগ্য। নির্বাচনের এই ফলাফল দলের জন্য বড় ধরনের রাজনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে বিজয়ী হওয়ার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেক এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।

ট্যাক

ভোলা-৪ আসনে নুরুল ইসলাম নয়ন বিজয়ী

আপডেট সময় ০৯:০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬