ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রামপালে রাজনৈতিক বিরোধে দিনমজুর আহত - দৈনিক মুক্তি

রামপালে রাজনৈতিক বিরোধে দিনমজুর আহত

মোঃ আকাশ উজ্জামান শেখ,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে সন্ত্রাসী হামলার ঘটনায় এক দিনমজুর গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন মারুফ বিল্লা (পিতা: আবুল হোসেন)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মারুফ বিল্লা প্রতিদিনের মতো ভোরে মাঠে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় পূর্বশত্রুতা ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে একদল ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় মারুফ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত মারুফ বিল্লা অভিযোগ করে বলেন, তিনি একজন দিনমজুর এবং প্রতিদিন কাজ করেই সংসার চালাতে হয়। একদিন কাজ না করলে পরিবারকে না খেয়ে থাকতে হয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “আমি ধানের শীষের সক্রিয় কর্মী ও সমর্থক। আমি ইউনিয়ন কাউন্সিলে বর্তমান নির্বাচিত বিএনপি সভাপতির পক্ষে সমর্থন করেছি। আমার অপরাধ কি শুধু এটিই? আমি সাধারণ মানুষ, আমার ওপর হামলা কেন?”

তিনি আরও বলেন, “আমার মতো সাধারণ মানুষ যদি রাজনৈতিক কারণে আক্রান্ত হয়, তাহলে দেশে সুষ্ঠু বিচার থাকবে কোথায়? আমি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই।”

স্থানীয় একাধিক সূত্র জানায়, হামলায় অংশগ্রহণকারীদের মধ্যে দাইদ আলী (পিতা: ইয়াকুব আলী), বরক শেখ (পিতা: হুমাউন শেখ), গাউচ আলী শেখ, ইয়াকুব আলী এবং ফয়সাল শেখ (পিতা: গাউচ আলী শেখ) জড়িত ছিলেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ট্যাক

রামপালে রাজনৈতিক বিরোধে দিনমজুর আহত

আপডেট সময় ০৯:০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬