ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
কুয়াশা কাটতেই মাঠে ব্যস্ত কৃষকরা - দৈনিক মুক্তি

কুয়াশা কাটতেই মাঠে ব্যস্ত কৃষকরা

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

ঘন কুয়াশা ও কনকনে শীতের প্রকোপ কমে যাওয়ায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা জুড়ে শুরু হয়েছে বোরো ধানের চারা রোপণের কাজ। দীর্ঘদিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে মাঠে নামতে না পারায় কৃষকদের মধ্যে বোরো আবাদ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে আবহাওয়া অনুকূলে আসতেই এখন পুরোদমে কৃষকরা জমিতে নেমে পড়েছেন। অনুকূল পরিবেশ ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কৃষকরা জমি প্রস্তুত করে চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে বিকাল পর্যন্ত শ্রমিকদের নিয়ে ধান রোপণের কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। মাঠে সারি সারি জমিতে চারা রোপণের দৃশ্য এখন উপজেলার গ্রামাঞ্চলগুলোতে নিয়মিত চিত্র হয়ে উঠেছে। অনেক কৃষক জানান, কয়েক সপ্তাহ আগে প্রচণ্ড ঠান্ডা ও কুয়াশার কারণে জমি প্রস্তুত ও চারা লাগানোর কাজ ব্যাহত হয়। এতে সময়মতো আবাদ সম্পন্ন করা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছিল।

স্থানীয় কৃষকরা বলছেন, আবহাওয়া এখন অনুকূলে থাকায় তারা দ্রুত চারা রোপণের কাজ শেষ করতে চাইছেন। তাদের প্রত্যাশা, যদি সামনে বড় ধরনের আবহাওয়াগত বাধা না আসে, তাহলে এবার বোরো মৌসুমে ভালো ফলন পাওয়া সম্ভব হবে। অনেক কৃষক আরও জানান, সঠিক সময়মতো জমিতে চারা রোপণ শেষ করতে পারলে উৎপাদন ভালো হয় এবং লাভও বাড়ে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঘোড়াঘাট উপজেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বোরো আবাদ নিশ্চিত করতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। উন্নত জাতের বীজ ব্যবহার, সঠিক সেচ ব্যবস্থাপনা ও আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে ফলন বৃদ্ধির লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ করছেন কৃষি কর্মকর্তারা। কৃষকদের জমি প্রস্তুত থেকে শুরু করে চারা রোপণ ও পরিচর্যা পর্যন্ত প্রতিটি ধাপে সচেতন করার চেষ্টা করা হচ্ছে।

কৃষকরা আশা করছেন, আবহাওয়া স্বাভাবিক থাকলে এবং সেচ ও সার সরবরাহ ঠিকভাবে পাওয়া গেলে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হবে। এতে কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাক

কুয়াশা কাটতেই মাঠে ব্যস্ত কৃষকরা

আপডেট সময় ১২:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬