ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বিয়ের দাওয়াত নিয়ে ভাই খুন - দৈনিক মুক্তি

বিয়ের দাওয়াত নিয়ে ভাই খুন

Screenshot

মহিবুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আনজুর মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধল আশ্রম গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনজুর মিয়া ওই গ্রামের ছাত উল্ল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে আনজুর মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই আনহার মিয়ার মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। প্রথমে বিষয়টি পারিবারিক বিরোধের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও একপর্যায়ে তা তীব্র আকার ধারণ করে। উত্তেজনার এক পর্যায়ে আনহার মিয়া ধারালো অস্ত্র দিয়ে আনজুর মিয়াকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এমন হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

ট্যাক

বিয়ের দাওয়াত নিয়ে ভাই খুন

আপডেট সময় ১২:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬