ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
নড়াইলে আধিপত্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৫ - দৈনিক মুক্তি

নড়াইলে আধিপত্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৫

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষে বাবা-ছেলেসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ থেকে ১২ জন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার বড়কোলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেন এবং সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা গ্রুপের ওসিবুর মিয়া ও মুন্না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার সঙ্গে আরেক সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পূর্ব বিরোধের জেরে সোমবার ভোরে খায়রুজ্জামান মোল্লার সমর্থকরা উজ্জ্বল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

এরপর উজ্জ্বল শেখের সমর্থকরা পাল্টা হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আরও কয়েকজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। সবশেষ পাওয়া তথ্যে বাবা-ছেলেসহ মোট ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, “পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে জোর তৎপরতা চালানো হচ্ছে।”

ট্যাক

নড়াইলে আধিপত্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৫

আপডেট সময় ০১:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬