ভবিষ্যতে ডাক্তার হতে চাই সারা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-২৭, ১:৫০ PM /
ভবিষ্যতে ডাক্তার হতে চাই সারা

ব্যবসায়ি ও শিক্ষক দম্পতির একমাত্র কন্যা সারা মোস্তফা এ বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেড-এ বৃত্তি লাভ করেছে। সে যশোরের শার্শা উপজেলার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় হতে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে এ সাফল্য অর্জন করে। এর আগে ২০২২ সালে সে শাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষাতেও ট্যালেন্টপুলে বৃত্তি পায়। সারার পিতা ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারের ঔষধ ফার্মেসী ব্যবসায়ি মোস্তফা কামাল এবং মাতা শাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারি শিক্ষিকা নাজমিন আক্তার। তার ধারাবাহিক এমন সাফল্যে পিতা মাতা, আত্মীয় স্বজন ও এলাকাবাসী বেজাই খুশি। মেধাবী এ শিক্ষার্থী ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বড় ডাক্তার হতে চাই। সে সকলের নিকট দোয়া প্রার্থী।