

আতিকুর রহমান| কুড়িগ্রাম –
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিশিষ্ট সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব আনিছুর রহমান লিটন। ১৮ মার্চ প্রকাশিত তথ্য অনুযায়ী, দীর্ঘদিনের সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
স্থানীয়দের মতে, আনিছুর রহমান লিটন একজন পরিচ্ছন্ন ও স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিবিদ। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো বিতর্ক বা নেতিবাচক অভিযোগ নেই। তিনি মনে করেন, নেতৃত্ব মানে জনসেবার সুযোগ—ক্ষমতার অপব্যবহার নয়। তাঁর এই দৃষ্টিভঙ্গি বিশেষ করে তরুণ সমাজের মধ্যে আস্থা তৈরি করেছে।
মানবিক কাজের ক্ষেত্রে তাঁর সক্রিয়তা ব্যাপক। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ এবং বন্যা বা দুর্যোগে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার মতো কার্যক্রম নিয়মিত পরিচালনা করছেন তিনি। জরুরি পরিস্থিতিতে তাঁর ‘ইমার্জেন্সি ত্রাণ সহায়তা’ দল দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় বলে জানা গেছে।
রাজারহাট সদর ইউনিয়নের বাসিন্দা আক্কাস আলী বলেন, “আনিছুর ভাই দীর্ঘদিন ধরে অসহায় মানুষদের সাহায্য করে আসছেন। অনেকেই তাঁর সহায়তায় নতুন করে বাঁচার সুযোগ পেয়েছেন।”
অন্যদিকে, স্থানীয় অভিভাবক রফিকুল ইসলাম জানান, “তিনি শুধু খাদ্য বা চিকিৎসা সহায়তা দেন না, শিক্ষার ক্ষেত্রেও অবদান রাখছেন। এলাকার এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব নিয়ে তিনি উদাহরণ সৃষ্টি করেছেন।”
উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা, আনিছুর রহমান লিটন উপজেলা প্রশাসক নির্বাচিত হলে রাজারহাটের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। স্থানীয়দের বিশ্বাস, তাঁর নেতৃত্বে রাজারহাট একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে উঠতে পারে।
সর্বস্তরের মানুষের মতে, মানবিক গুণাবলি, সততা এবং জনসম্পৃক্ততার কারণে আনিছুর রহমান লিটন বর্তমানে রাজারহাটের রাজনীতিতে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
আপনার মতামত লিখুন :