নওগাঁয় তাসের জুয়ার আসরে অভিযান, আটক ১০


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৩-২৪, ৯:০৫ PM /
নওগাঁয় তাসের জুয়ার আসরে অভিযান, আটক ১০

মোসফিকা আক্তার | নওগাঁ –

নওগাঁ শহরে জুয়া বিরোধী অভিযানে ১০ জন জুয়ারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪৬ হাজার ১৭৫ টাকা ও দুই বান্ডিল তাস জব্দ করা হয়।

২৩ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে নওগাঁ সদর মডেল থানাধীন চাকলা বাজারের দক্ষিণ পাশে ছোট যমুনা নদীর তীরবর্তী চাকলা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়, যা ঘটনার কয়েক ঘণ্টা পর নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার নওগাঁ’র নির্দেশনায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় কিছু ব্যক্তি টাকা বাজি ধরে তাস খেলার মাধ্যমে জুয়া খেলছিল।

এ সংবাদের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায় এবং জুয়া খেলারত অবস্থায় ১০ জনকে হাতেনাতে আটক করে।

আটককৃতরা হলেন— আতিকুর রহমান (৩০), মইন উদ্দিন (৪৫), জয়নাল (৪৭), রহিম (৪০), মাসুদ রানা (৪২), মোফাজ্জল (৪৪), মাসুদ (৪০), আবু হাসান (৩৪), শফিকুল (৩৪) এবং খালিদ হাসান ওরফে রাজু (৪০)। তারা সবাই নওগাঁ সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

অভিযানকালে জুয়ার আসর থেকে নগদ ৪৬,১৭৫ টাকা এবং দুই বান্ডিল তাস জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।