

ফাহিম হোসেন রিজু | দিনাজপুর –
দিনাজপুরের ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংকের এক ম্যানেজারের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ঘোড়াঘাট উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘটনাটি প্রায় ৩ ঘণ্টা আগে সংঘটিত হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা অভিযোগ করেন, পল্লী সঞ্চয় ব্যাংকের সংশ্লিষ্ট ম্যানেজার তাদের সঙ্গে অসৌজন্যমূলক ও অপেশাদার আচরণ করেছেন, যা গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার পরিপন্থী।
এ সময় বক্তারা বলেন, “সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত সংশ্লিষ্ট ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে।”
মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।
আপনার মতামত লিখুন :