

পারভেজ হাসান | ঠাকুরগাঁও –
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়। ঘটনাটি প্রায় ৬ ঘণ্টা আগে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, আসন্ন পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ নিয়ম মেনে, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। তিনি সকলকে প্রতারণার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির চলবে না। কেউ তদবির করলে সে নিজেই বাদ পড়বে। প্রয়োজনে এখান থেকে চলে যেতে হলেও অন্যায় করবো না। কেউ টাকা দিলে সেই টাকা আমার কাছে পৌঁছাবে না—তাই কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকুন।”
পুলিশ সুপার বলেন, “আমরা পূর্বেও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা প্রমাণ করেছি। আপনারা দেখেছেন নির্বাচন কেমন হয়েছে। এবারও একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া উপহার দিতে আমরা বদ্ধপরিকর। আপনারা আমাদের সহযোগিতা করবেন।”
সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) আব্দুল হাই সরকার, সহকারী পুলিশ সুপার ইফতেখারুল ইসলাম, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম, এসআই আব্দুল হালিম, সমাজসেবক জিল্লুর রহমান চৌধুরী, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং গ্রাম পুলিশ সদস্যরা।
আপনার মতামত লিখুন :