শিহাটায় আজিজা ফাউন্ডেশনের উদ্বোধন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৪-২৮, ৭:৪৭ PM /
শিহাটায় আজিজা ফাউন্ডেশনের উদ্বোধন

মো. জুলহাস মিয়া, জামালপুর

জামালপুরের মেলান্দহ উপজেলার শিহাটা বাজারে ‘বেগম আজিজা স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্বোধন ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। রবিবার (২৬ এপ্রিল) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে শিহাটা বাজারে স্তন ক্যান্সার সচেতনতা ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আব্দুল আজিজের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বলেন, সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে গ্রামীণ এলাকায় স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ আয়োজন সহায়ক হবে।

উদ্বোধনের পর ক্যাম্পে আসা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় প্রেসক্রিপশন প্রদান করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম চালু থাকবে।

এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে ‘দি ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে, লন্ডন’ এবং ‘বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল, ঢাকা’।