

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় গ্লাইফোসেট বা চপন জাতীয় ঔষধ প্রয়োগ করে কৃষি উদ্যোক্তা শিক্ষার্থী আল আমিনের প্রায় শতাধিক পেপে গাছ নষ্ট করেছে দূর্বৃত্তরা। উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী গ্রামের গোপীনাথপুর এলাকায় শুক্রবার (৮ মে) যেকোন সময় এই ঘটনা ঘটে।
ঘটনার পর শনিবার বিকেলে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা- সার্কেল) মুহম্মদ আল ফাহাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী আল আমিন শেখ জানান, তার বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দুরে ২ একর জমির উপর ১৬০০ পেপে গাছ রোপণ করে বাগান করা হয়। আমি নিয়মিত পরিচর্যা করছি, গাছে সবে মাত্র ফুল ও ফল ধরতে শুরু করেছে। গতরাতে বা দিনের কোন এক সময় দূর্বৃত্তরা চপন বা জাতীয় ঔষধ প্রয়োগ করে চলে গেছে।
শুক্রবার বিকেলে আমি গিয়ে প্রায় শতাধিক পেপে গাছ নষ্ট অবস্থায় পেয়েছি। আরও ক্ষতি হতে পারে বলে মনে হচ্ছে। এই কারনে আমার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এর বিচার ও ক্ষতিপূরন চাই।
স্থানীয়রা জানান, আল আমিন খুব ভালো ছেলে। পড়ালেখার পাশাপাশি সে শাক-সবজি চাষ করে এখন সফল কৃষি উদ্যোক্তা। তার দেখাদেখি অনেক যুবক সবজি চাষ শুরু করেছে। কয়েকবছর আগে সে লাউ চাষ করে সারাদেশে ভাইরাল হয়েছে। তার পেপে বাগানের পেপে গাছ নষ্ট করায় আমরা মর্মাহত হয়েছি। আমরা এর বিচার চাই, যার ফলে ভবিষ্যতে এই ধরণের কোন কাজ কেউ না করে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা- সার্কেল) মুহম্মদ আল ফাহাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, শিক্ষার্থী আল আমিন একজন সফল কৃষি উদ্যোক্তা। সে চমৎকার পেপে বাগান তৈরি করেছে। দূর্বৃত্তরা টাক জাতীয় ঔষধ প্রয়োগ করে তার বেশ কিছু পেপে গাছ নষ্ট করেছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।
আপনার মতামত লিখুন :