সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৬-২২, ১২:৫৮ PM /
সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল-এ গাইবান্ধায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কলেজের বকুল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ওয়াকিবুজ্জামান অভি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সেক্রেটারি তাজ মোহাম্মদ। এছাড়াও বক্তব্য দেন জেলা অফিস সম্পাদক রোমান শেখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তানভীর শিকদার, অর্থ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক নাঈমুল ইসলাম, কলেজ শাখার সেক্রেটারি আমির হামজা, সদর পূর্ব থানা সেক্রেটারি ফাহিম শেখ এবং কালিয়া পশ্চিম থানা সেক্রেটারি আসাদুল্লাহ গালিব।

বক্তারা দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে গাইবান্ধায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ নিহত হয়েছেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন।

কর্মসূচিতে ছাত্রশিবিরের ভিক্টোরিয়া কলেজ শাখা ও জেলা শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন