কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়মের শৈলমারী এলাকায় জমি জমা সংক্রান্ত একটি মামলার তদন্তের দায়িত্ব নিয়ে কাজ করছেন সিআইসি পুলিশ লালমনিরহাট।
সম্প্রতি কালীগঞ্জ থানার এ মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই গোলজার হোসেন মামলার আহত ব্যক্তি রাহেলা বেগম ও তারজিনা বেগমের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির তথ্যাদি দাখিল করত তিনি উভয়ের মেডিকেল সনদ চেয়ে আবেদন করলে টনক নড়ে একটি প্রভাবশালী মহলের । কারন হিসাবে জানা গেছে , সিআইডির তদন্তকৃত মামলার বুলু নামে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা ঘটনার সাথে জড়িত। তাকে মামলা হতে বাঁচাতে মরিয়া একটি প্রভাবশালী মহল।
সরেজমিনে জানা গেছে ,বিগত সরকার আমলে বুলু ছিলেন শৈলমারী এলাকার হত্যাকর্তা। তার নিদের্শে ও আশ্রয়ে বিগত সময় নানারকম অপরাধ সংগঠিত হত বলে জানা গেছে। এছাড়া এই বুলুর পুত্র মিস্টার খান একজন অনলাইন ক্যাসিনো জুয়ার গ্যাং পরিচালনা করায় প্রডি রাতে এই বুলুর বাড়িতে বসতো অনলাইন জুয়ার আসর। এসকল ঘটনায় ইতিপূর্বে দৈনিক মুক্তিতে দুটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল।
স্থানীয়রা বলেন , বুলু তার নিজের অপকর্ম ঢাকতে ৫ আগষ্টের পরে সে মোটা অংকের অর্থ দিয়ে স্থানীয় নেতাদের ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে তার চর দখলের রাজত্ব। অনেকের মতে বুলুর টাকার কাছে প্রশাসনও যেন কোন ব্যবস্থা নেন না।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জানান, তারা আমাদের জমি বেদখল করে উল্টো আমাদের নামে মামলা করেছেন। তারা বলেন আমরা আদালতে মামলা করেছি তদন্ত চলমান রয়েছে।
মামলার তদন্তকারী এসআই আবেদনে উল্লেখ করেছেন মামলার তদন্তকালে হাসপাতাল কর্তৃক প্রদত্ত ছাড়পত্র চেয়ে আবেদন করেন। উক্ত মামলার জখমী হিসেবে উল্লেখ থাকা দুই নারী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজন রাহেলা (৩৩) এবং অপরজন মোছা. তারমিনা বেগম (২৫)। আবেদনে তাদের হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নেওয়ার সময়কাল এবং ওয়ার্ড, বেড ও রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য উল্লেখ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত ও জখমীদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের স্বার্থে সংশ্লিষ্ট চিকিৎসা সংক্রান্ত ছাড়পত্র/নথি সরবরাহ করা প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত ছাড়পত্র দেওয়ার জন্য অনুরোধ জানান মামলার তদন্তকারী এসআই গোলদার রহমান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানানো হয়েছে ,পত্র ধামাচাপা দেয়ার কোন সুযোগ নেই।