কালীগঞ্জ প্রতিনিধি:
আশা শিক্ষা কর্মসূচির আওতায় আশা চামটাহাট ব্রাঞ্চের শাপলা শিক্ষা কেন্দ্রে আজ অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশে এক অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিএম মো. ছাবের আলী। সভায় সভাপতিত্ব করেন মো. ইউনুস আলী।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার মানোন্নয়ন, শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্ব ও সহযোগিতা এবং শিক্ষা কেন্দ্রের সার্বিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভাটি পরিচালনা করেন শিক্ষা সুপারভাইজার প্রশান্ত কুমার রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা সেবিকা মোমেনা খাতুনসহ সম্মানিত অভিভাবকবৃন্দ।
অভিভাবকদের আন্তরিক উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে সভাটি অত্যন্ত সুন্দর ও ফলপ্রসূ হয়ে ওঠে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে অভিভাবক, শিক্ষা সেবিকা ও কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আশা শিক্ষা কর্মসূচি
শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি শিশুর ভবিষ্যৎ।