
মোঃ আতাউর রহমান, নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসন ও বিএনপির পৃথক কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দেশাত্মবোধক গান, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের সভাপতিত্বে সভায় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আলোচনা ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম. মসজিদুল হক, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোবারক হোসেন ও পৌর নায়েবে আমির রফিকুল ইসলাম।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ও আলাউদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাচোল উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা ১১টার দিকে মহিলা কলেজ মিলনায়তনে পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমানের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, সাবেক পৌর প্রশাসক কামরুজ্জামান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল।
অন্যদিকে, বিকেল সাড়ে ৩টায় নাচোল হাটচাতালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুসলেহুদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম. মসজিদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হাসানুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু বাক্কার ও নাচোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলম আলী।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।