রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১১-২৩, ৬:১৩ PM / ০ Views
রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

নবীন মাহমুদ, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীকে মুখ চেপে ধরে জোরপূর্বক পরিত্যক্ত বাড়িতে নিয়ে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আব্দুর রহমান লাল নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, রোববার (তারিখ উল্লেখ করা হয়নি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পশ্চিম গালুয়া স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থী কোচিং শেষে বাড়ি ফিরছিল। এ সময় পথে পেছন থেকে এসে অভিযুক্ত আব্দুর রহমান তার মুখ চেপে ধরে জোরপূর্বক জড়িয়ে ধরে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে যৌন হয়রানি ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত আব্দুর রহমান লাল একই এলাকার মাহাবুব হোসেনের ছেলে। ঘটনার পর থেকে বিভিন্নভাবে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কামাল জানান, ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।