বৈষম্যের সুযোগ নেই বিএনপিতে — ডা. জাহিদ হোসেন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১১-০৮, ১:২৬ PM / ৩২
বৈষম্যের সুযোগ নেই বিএনপিতে — ডা. জাহিদ হোসেন

ফাহিম হোসেন রিজু | ঘোড়াঘাট (দিনাজপুর)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের দল, কোনো ধরনের বৈষম্যের সুযোগ এ দলের কাছে নেই— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন।

শনিবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিংড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “আমরা একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সুশাসনের বাংলাদেশ গড়তে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ হবে সুশাসনের বাংলাদেশ। কোনো ধরনের দুঃশাসন বিএনপিকে স্পর্শ করতে পারবে না। আমরা জনগণের ভালোবাসা ও আস্থা নিয়েই আগামী দিনে দেশসেবার সুযোগ চাই।”

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোজাম এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া ও উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছা: সাবিনা ইয়াসমিন চৌধুরীসহ নেতৃবৃন্দ।

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।