কালীগঞ্জে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেপ্তার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১১-০৯, ১০:১২ AM / ২৬
কালীগঞ্জে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক – লালমনিরহাটের কালীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (০৯ নভেম্বর)  রাতে অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেনের দিক নিদের্শনায় কালীগঞ্জ  থানার একদল পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে উপজেলার কাকিনা, তুষভান্ডার  ও ভোটমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত হয়।

এ সময় আদালতের রায় অনুযায়ী সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার কাকিনা এলাকার  মৃত জসিম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন, তালুক বানীনগর এলাকার ছক্কন হোসেনের ছেলে সাইফুল ইসলাম ও  ভোটমারী এলাকার রশিদুল ইসলামের ছেলে ফেরদৌস আলী (১৯)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। পুলিশ প্রযোজ্য কাগজপত্রসহ তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে। আইন-শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।”