

মোঃ রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর)
রংপুরের পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবারের মাঝে ছাগল ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। বুধবার (৩ ডিসেম্বর) সকালে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন আনুষ্ঠানিকভাবে ছাগল বিতরণ উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কাওছার হোসেন, ভেটেরিনারি সার্জন ডা. মিজানুর রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, সুফলভোগী সদস্য এবং স্থানীয় সংবাদকর্মীরা।
সুফলভোগী তৃষ্ণা মিনজি ও লিনডুয়া জানান, প্রাপ্ত ছাগলগুলো পালনের মাধ্যমে মিনি খামার তৈরির পরিকল্পনা রয়েছে। তারা বলেন, “এই ছাগল পালন করে আমরা পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছল করতে চাই।”
অন্যদিকে শিল্পী পাহাড়ী ও বিজলী এক্কা বলেন, “আমাদের বাড়ির জায়গা ছাড়া আর জমি নেই। স্বামী-স্ত্রী মিলে দিনমজুরির আয়েই সংসার চলে। বিনামূল্যে অফিস থেকে দুইটি করে ছাগল পেয়েছি। ইচ্ছা আছে এই ছাগল দিয়ে সংসারের অস্বচ্ছলতা দূর করার।”
আপনার মতামত লিখুন :