নিকলীতে নবাগত ডিসির মতবিনিময় সভা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১২-০৭, ১১:৩৩ AM / ২১
নিকলীতে নবাগত ডিসির মতবিনিময় সভা

 নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি-

কিশোরগঞ্জ জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লার সঙ্গে নিকলী উপজেলার সরকারি কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ ডিসেম্বর ২০২৫, রোববার দুপুর তিনটায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক রেহানা মজুমদার মুক্তি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সুধীজনরা অংশ নেন।

স্থানীয় উন্নয়ন, সরকারি সেবা, কৃষি, স্বাস্থ্য, নদীভাঙন, বিদ্যুৎ, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা—বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের কাছে মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়।