

কালীগঞ্জ প্রতিনিধি-
নারী কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লালমনিরহাট কালীগঞ্জে ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও অদম্য নারীদের সন্মাননা প্রদান করা হয়।
দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্য্যলয়ের আয়োজনে, একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা কার্য্যলয় হতে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে,
অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহিদ ইশরাক, ও সহকারী কমিশনার (ভূমি)
বিশেষ অতিথি ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার, মহাসীন টুলু, বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান। আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক শীলু।
লেনিন বসুনিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, ক্রেডিট সুপার ভাইজার, মইনুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, মনিরা সুলতানা, সফল জননী নারী, ভারতি রানী রায়।
নির্যাতনে দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী মোছাঃ রোকেয়া বেগম। সফল অদম্য ৩ নারীকে ৩ ক্যাটাগরিতে অদম্য নারী নির্বাচন করে অনুষ্ঠানে সনদ,সন্মাননা ক্রেস্ট ও উত্তরিও গায়ের চাদর প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :