

কুড়িগ্রাম প্রতিনিধি | চিলমারী
কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের দুই নেতা তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। তারা দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার ভুল বুঝতে পেরেই পদ গ্রহণ করেছিলেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নটারকান্দি বাজারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফুলমিয়া এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিন ফকির।
ফুলমিয়া বলেন, তিনি ২০০১ সাল থেকে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিন বছর আগে স্থানীয় জনগণের চাপে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেন, তবে কখনোই দলের কার্যক্রমে সক্রিয় ছিলেন না। নিজের ভুল উপলব্ধি করে তিনি স্বেচ্ছায় সব পদ-পদবি থেকে পদত্যাগ করছেন এবং ভবিষ্যতে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করছেন।
মোসলাম উদ্দিন ফকির জানান, তার অজান্তেই তাকে ইউনিয়ন কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি কখনো দলের কোনো কার্যক্রমে জড়িত ছিলেন না, তাই আজ থেকে তিনি ওই পদ থেকে অব্যাহতি নিচ্ছেন।
আপনার মতামত লিখুন :