কালীগঞ্জের খায়রুলের বিরুদ্ধে ৪ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৩-২৬, ৪:২১ PM /
কালীগঞ্জের খায়রুলের বিরুদ্ধে ৪ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি-
নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ৪ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করা হয়েছে খায়রুল নামে এক যুবকের বিরুদ্ধে।  অভিযুক্ত খাইরুল কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের  জামিরবাড়ি এলাকার আবু তালেবের পুত্র।

অভিযোগকারী মোঃ দুলাল মিয়া (৩৪) জানান, তিনি ফতুল্লা থানাধীন মুসলিমনগর এলাকায় একটি ফুড কোম্পানির ডিলারশিপ ও গুদাম ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। খায়রুল হক তার পরিচিত হওয়ায় তাকে কমিশনভিত্তিক এসআর (সেলস রিপ্রেজেন্টেটিভ) হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তিনি আরও জানান, প্রতিদিন বিক্রয়কৃত পণ্যের টাকা সংগ্রহ করে ব্যাংকে জমা দেওয়ার দায়িত্ব ছিল খায়রুলের। কিন্তু গত ১৪ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে কোম্পানির ৪ লাখ ৬০ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য তাকে দেওয়া হলে, সে টাকা নিয়ে বের হয়ে যায়।
এরপর থেকে অভিযুক্ত খায়রুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি স্থানীয়ভাবে খোঁজ নেওয়া হলেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি।