

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার কেন্দ্রীয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায়, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে, যা উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এসব পরিবেশনা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য গভীরভাবে স্মরণ
আপনার মতামত লিখুন :