নওগাঁ সদর থানার অভিযানে চেয়ারম্যান রুবেল গ্রেফতার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৫-০৯, ৮:০০ PM /
নওগাঁ সদর থানার অভিযানে চেয়ারম্যান রুবেল গ্রেফতার

মোসফিকা আক্তার,নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম রুবেল (৫৪) কে গ্রেফতার করা হয়েছে। তিনি একইসঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ সদর থানার মামলা নং-২০, তারিখ ১০ জুলাই ২০২৫ অনুযায়ী তিনি মামলার ১ নম্বর পলাতক আসামি ছিলেন। মামলাটি দণ্ডবিধির বিভিন্ন গুরুতর ধারায় দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও দুটি মুলতবি গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল শহরের কালীতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রুবেল চন্ডিপুর উত্তরপাড়া এলাকার মৃত খয়বর আলী মন্ডলের ছেলে।

নওগাঁ সদর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, জনপ্রতিনিধি পর্যায়ের একজন ব্যক্তির গ্রেফতার রাজনৈতিক ও সামাজিকভাবে তাৎপর্যপূর্ণ ঘটনা।

অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয় এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।