তারেক রহমান দেশের স্বার্থে কাজ করছেন: নয়ন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৬-০৮, ৩:৩৬ PM / ১৭
তারেক রহমান দেশের স্বার্থে কাজ করছেন: নয়ন

এম ফাহিম, চরফ্যাসন (ভোলা)
গত ৮ মে (রোববার) ভোলার চরফ্যাসনে একাধিক স্থানে পথসভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজারো মাইল দূরে থেকেও বাংলাদেশের মানুষের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং দলকে ঐক্যবদ্ধ রেখেছেন।

তিনি আরও বলেন,  “তারেক রহমান রাষ্ট্রের সেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ষোলো বছর ধরে তিনি বিভিন্ন উপায়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি।”

ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় নয়ন বলেন,  “আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই—প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আয়োজন করুন, যাতে মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে প্রিয় প্রার্থীকে বিজয়ী করতে পারে।” তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে পারলেই দেশের গণতন্ত্র ও সংবিধান পূর্ণ প্রতিষ্ঠিত হবে এবং বিএনপি জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রক্ষমতায় আসবে।

নয়ন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন,  “ভোলা-৪ আসনের প্রতিটি মানুষই আমাদের আপনজন। আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে চাই এবং ঐক্যবদ্ধ দেখতেও চাই। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো কাজ কেউ করবেন না এবং কাউকে করতেও দেবেন না।” তিনি আরও যোগ করেন,  “বিএনপিতে কোনো অন্যায়কারীর জায়গা নেই। আমরা আইন নিজের হাতে তুলে নেব না, তবে প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

এসময় উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির সিকদার, সাবেক দপ্তর সম্পাদক ও চরফ্যাসন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল এবং নীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী