রাণীশংকৈলে বিজয় মিছিলে মুখরিত শহর


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-০৬, ১২:০৯ PM / ৬৫
রাণীশংকৈলে বিজয় মিছিলে মুখরিত শহর

 মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি, আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড র‌্যালি নিয়ে সমবেত হন। পরে বিজয়ের আনন্দ মিছিল উপজেলা পরিষদ চত্বর ঘুরে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর চৌরাস্তায় গিয়ে সমাবেশে পরিণত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আলআমা আল ওয়াদুদ বিন নূর আলিফ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কামাল আনোয়ার, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার।
একইদিন রাণীশংকৈল জামায়াতে ইসলামী, ছাত্র জনতা, গণঅধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন শাখার উদ্যোগেও বিজয় র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ছাত্র জনতার র‌্যালি শেষে শিবদিঘি যাত্রীছাউনি মোড়ে “জুলাই চত্বর” উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান ও ওসি মুহা আরশেদুল হক, যা ছাত্র জনতার মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।