নওগাঁয় মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে পুরস্কার বিতরণ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৭-৩০, ২:০৪ PM / ৪১
নওগাঁয় মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে পুরস্কার বিতরণ

 নওগাঁ প্রতিনিধি

পারফরমেন্স বেইজড গ্রান্ট ফর্ম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এর আওতায় নওগাঁ সদর উপজেলায় মাধ্যমিক ও টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস, নওগাঁর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন বলেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে নতুন প্রেরণা জোগাবে।
সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার শাহাদৎ হোসেন। তিনি বলেন, এই ধরনের প্রোগ্রাম চালু থাকুক এবং সঠিক মূল্যায়নের মাধ্যমে আরও বেশি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হোক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াশিউর রহমান বলেন, পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো যেন সফলতা ধরে রাখতে পারে এবং অন্যরাও অনুপ্রাণিত হয়, সেজন্য সবার অংশগ্রহণ জরুরি।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।