বেলকুচিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-০৬, ১২:১৪ PM / ৭৪
বেলকুচিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

 বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি


সিরাজগঞ্জের বেলকুচি আঞ্চলিক সড়কের দু’পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার সকালে পৌরসভার সামনে থেকে চালা কাঠের পুল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বির নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এতে অংশ নেন।
এর আগে মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হলেও, দখলদাররা তা না করায় বুলডোজার দিয়ে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি বলেন, পানি উন্নয়ন বোর্ডের জায়গা হওয়ায় জেলা প্রশাসন তাদের সহায়তায় অভিযান পরিচালনা করছে। আদালতে মামলা চলমান যেসব স্থাপনা রয়েছে, সেগুলোতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।