লোহাগড়ায় কিশোর হত্যা মামলার আসামী গ্রেফতার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-২৮, ১১:০৫ PM / ২১
লোহাগড়ায় কিশোর হত্যা মামলার আসামী গ্রেফতার

খালিদ হোসেন, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের বিল্লাল মোল্যার ছেলে অটোভ্যানচালক কিশোর সুমন মোল্যা (১৫) হত্যা মামলার অন্যতম আসামি শাহাদাৎ হোসেন (১৯) কে গ্রেফতার করেছে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার রঘুনাথপুর এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে শাহাদাৎকে গ্রেফতার করা হয়। তিনি লাহুড়িয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামের রমজান শেখের ছেলে।
গত ২১ আগস্ট সকালে অটোভ্যান নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল সুমন। ২৪ আগস্ট লোহাগড়ার কামঠানা এলাকায় ওয়াফদা খাল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মামলার সূত্র ধরে পিবিআই তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শাহাদাতের সম্পৃক্ততা নিশ্চিত হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাৎ হত্যার কথা স্বীকার করেছে। সে জানায়, আর্থিক ক্ষতি ও বেকারত্বের কারণে সুমনের অটোভ্যান দখলের পরিকল্পনা করে সে হত্যাকাণ্ড ঘটায়।
এসআই রতন জানান, জামিনে মুক্তি পেলে আসামি পলাতক হওয়ার আশঙ্কা থাকায় আদালতে তাকে কারাগারে রাখার আবেদন করা হয়েছে।