ফ্যাসিবাদমুক্ত দেশেও চাঁদাবাজি চলছে: তানিয়া রব


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-২৮, ১১:১০ PM / ২১
ফ্যাসিবাদমুক্ত দেশেও চাঁদাবাজি চলছে: তানিয়া রব

 মোঃ নুর হোসেন | কমলনগর (লক্ষ্মীপুর)

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিসেস তানিয়া রব বলেছেন, “দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। তাহলে কি এজন্যই আমরা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি?”
বুধবার (৫ আগস্ট) বিকেলে কমলনগর উপজেলা জেএসডির আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী দিবস উপলক্ষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রামগতি-কমলনগরের প্রধান সমস্যা নদীভাঙন হলেও ২৫ বছরে এ সমস্যা সমাধানে কেউ গুরুত্ব দেননি। এখন নদীবাঁধ প্রকল্পের বরাদ্দের নামে লুটপাট চলছে। আ স ম রব দেশের মানুষের উন্নয়নের জন্য উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ প্রস্তাব করেছিলেন, আজ সব দল তা সমর্থন করছে। অথচ আমরা দেশকে ফ্যাসিস্ট মুক্ত করলেও কিছু লোক লোভে পড়ে লুটপাটে ব্যস্ত—এটা লজ্জার।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জেএসডি সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মমিল উল্লাহ। এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, বিকাশ চন্দ্র সাহা, সাংস্কৃতিক সম্পাদক ফারজানা জাহান দিবা, আবদুল বাতেন বিপ্লব, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন বেলাল, রামগতি উপজেলা সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু ও যুবপরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান বেলাল প্রমুখ।