নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১২-০১, ৬:৩৮ PM /
নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ৱেজা টুনু | সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং জেলার চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সমস্যা ও চ্যালেঞ্জ বিষয়ে তাদের মতামত জানতে চান।
সাংবাদিকরা নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা, বালুমহাল থেকে অবৈধ বালু-পাথর উত্তোলন, চোরাচালান, যানজট, মাদক বিস্তার, অনলাইন জুয়া, ইভটিজিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন।
পুলিশ সুপার বলেন, নির্বাচনে পুলিশ শতভাগ নিরপেক্ষতা বজায় রাখবে। তিনি জানান, অবৈধ বালু-পাথর উত্তোলনের সাথে জড়িত ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চলবে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে এবং অন্যান্য সমস্যা সমাধানে জেলা পুলিশ সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, তাপস রঞ্জন ঘোষ, জাকির হোসাইন, সদর মডেল থানার ওসি এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

গ্রামবাংলা বিভাগের আরো খবর

মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি,  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার‌ মশিউর রহমান।  আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীরা আজ আর পিছিয়ে নেই শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা ও উদ্যোক্তা খাতসহ সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি।  অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সাফল্যের জন্য নির্বাচিত ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ হাতে হাতে তাদের সম্মাননা তুলে দেন। সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।  অনুষ্ঠানটি আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, নওগাঁ।  অনুষ্ঠানের শেষ পর্বে সবাই একযোগে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন।

আরও খবর