লালমনিরহাটে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সভায় খুদে বিজ্ঞানী পেল সম্মাননা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১২-০৩, ৩:০০ PM / ১৫
লালমনিরহাটে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সভায় খুদে বিজ্ঞানী পেল সম্মাননা

লালমনিরহাট প্রতিনিধি –

লালমনিরহাটের কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে বিজ্ঞানসেবী সংস্থা ‘প্রফিট ফাউন্ডেশন’-এর আয়োজনে সংস্থার স্থানীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফিট ফাউন্ডেশনের পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ। “বিজ্ঞান হোক আমাদের চালিকাশক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাহেরুল ইসলাম, দলগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভিএফএ মোঃ মেহেদী হাসান, সংস্থার চেয়ারম্যান মোছাঃ মোতাহারা বেগম এবং প্রোগ্রাম অফিসার মোঃ শাহিনুর ইসলাম।

জাতীয় পর্যায়ে প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জানান, দীর্ঘদিন ধরে সংস্থাটি বৈজ্ঞানিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও নানা ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে খুদে বিজ্ঞানীদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।