

আরিফুল ইসলাম | সালথা (ফরিদপুর)
ফরিদপুরের সালথায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পাঁচ নেতা পদত্যাগ করে বাংলাদেশ খেলাফত মজলিশে যোগদান করেন। শনিবার বিকেলে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন:
রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম
উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. সরোয়ার হোসেন
উপজেলা শ্রমিকলীগের সহ-সহ-সভাপতি মো. লুৎফর রহমান
যুবলীগ নেতা মুঞ্জুরুল ইসলাম
৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মাতুব্বর
রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, “আমরা পাঁচজন কোনো ভয় বা লোভে নয়, সজ্ঞানে ও সেচ্ছায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল পদ থেকে পদত্যাগ করি।”
তিনি আরও জানান, ফরিদপুরের বর্ষীয়ান আলেম বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী শাহ মো. আকরাম আলীর প্রতি সম্মান রেখে আমরা পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে খেলাফত মজলিশে যোগদান করি।
আপনার মতামত লিখুন :