

লালমনিরহাট প্রতিনিধি
চলমান তীব্র শীত ও কনকনে ঠান্ডায় যখন অসহায় মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে, ঠিক তখনই মানবিক সহানুভূতির হাত বাড়িয়ে দেয় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রামে অবস্থিত বন্ধন সমাজকল্যাণ সংগঠন। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সংগঠনটি দ্বিতীয় ধাপে ৪০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সংগঠনের প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে গত ৩০ ডিসেম্বর প্রথম ধাপে ১৮০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষেরা সংগঠনটির এই উদ্যোগের প্রশংসা করে দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, বন্ধন সমাজকল্যাণ সংগঠনের এই উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখছে। কনকনে শীতের রাতেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি প্রমাণ করছে—মানবতা কখনো ঘুমায় না।
আপনার মতামত লিখুন :