জাতীয় যুবশক্তির ৪১ সদস্যের কমিটি অনুমোদন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০১-১০, ১১:২৪ AM /
জাতীয় যুবশক্তির ৪১ সদস্যের কমিটি অনুমোদন

 নিজস্ব প্রতিবেদক | ঢাকা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটির মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়।
অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান জোবেদ আলী। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন রাসেল মিয়া। সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয় মো. মোশারফ হোসেনকে এবং সিনিয়র সদস্য সচিব হন নাইম ইসলাম।
এছাড়া মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পান মজিদুল ইসলাম মনির এবং সিনিয়র সংগঠক হিসেবে মনোনীত হন মো. হাফিজ রহমান।
জাতীয় যুবশক্তির মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সুপারিশক্রমে আহ্বায়ক তরিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম এই কমিটির অনুমোদন দেন।
গতকাল শীর্ষ তিন পদ—আহ্বায়ক, সদস্য সচিব ও মূখ্য সংগঠক নির্ধারণে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে যোগ্যতম প্রার্থীদের দায়িত্বে নিয়োজিত করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনের কাঠামো শক্তিশালী করা, যুবসমাজকে সংগঠিত করা, কর্মদক্ষতা বৃদ্ধি এবং গণমানুষের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করাই হবে তাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি এনসিপির রাজনৈতিক লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে এই কমিটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।