

মোঃ রুবেল মিয়া, চিলমারী (কুড়িগ্রাম)
উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার চিলমারীতে তীব্র শীতে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাজমুল হক বিপ্লব। রোববার সকাল ১০টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের গাবেরতল এলাকায় জয়নুল নেতার বাসভবনে শীতার্ত মানুষের মাঝে প্রায় দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাজমুল হক বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন জয়নুল আবেদীন, হাফেজ নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র পেয়ে অসহায় ও খেটে খাওয়া মানুষের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। প্রচণ্ড শীতে এই সহায়তা পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নাজমুল হক বিপ্লবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করেন।
আপনার মতামত লিখুন :