৪২ লাখ টাকার ভারতীয় মাল জব্দ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০১-২৩, ১১:২০ AM /
৪২ লাখ টাকার ভারতীয় মাল জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, প্যান্ট পিস, গবাদিপশু, কম্বলসহ বিভিন্ন পণ্য। এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ৪২ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার রোধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করে আসছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান দমন এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির সদস্যরা সর্বক্ষণ সতর্ক থেকে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।