

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাসন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের ১০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় এওয়াজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মিজান মেম্বারের বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে তারা জামায়াতে যোগদান করেন।
জামায়াতে যোগদানকারীরা হলেন— আবদুল্লাহপুর ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মো. ফরহাদ আমিন, এওয়াজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইসলামী আন্দোলনের সভাপতি মো. আফরান উল্লাহ মুন্সি, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হাওলাদার, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মো. আব্দুল হাওলাদার, মো. আতাউর শহীদ পাটওয়ারী, মো. মহিউদ্দিন হাওলাদার, মো. শাহ আলম পাটওয়ারী, মো. জাকির হোসেন পাটওয়ারী, আলাউদ্দিন পাটওয়ারী ও মো. রাজিব হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান।
বক্তারা বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত ও আদর্শিক রাজনৈতিক প্ল্যাটফর্ম। ইনসাফভিত্তিক সমাজ গঠনে দলটি নিরলসভাবে কাজ করছে। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্বাসউদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাবেন।
আপনার মতামত লিখুন :